সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
দেশে এখন
0

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ (বুধবার, ১৫ জুলাই) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

ইএ