ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
দেশে এখন
0

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার।

পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

এএইচ