এসম তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ভারতের মাটিতে বসে নতুন করে জঙ্গিবাদের পুরনো তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ‘আওয়ামী লীগ অতীতে দেশে যে জঙ্গিবাদের কার্ড খেলেছে, বর্তমানে ভারতে বসেও তারা সেই একই অপচেষ্টা চালাচ্ছে।’
আরও পড়ুন
তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখতে দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ। ভারতের মাটিতে বসে বাংলাদেশের সাজাপ্রাপ্ত নেতারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তা বন্ধের উদ্যোগ নেয়ার দায়ভার ভারতের ওপরই ছেড়ে দেন তিনি।
শামা ওবায়েদ স্পষ্ট জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হোক—এটা সবার কাম্য, কিন্তু সাজাপ্রাপ্ত নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।
এদিকে, আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধান মন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।





