শ্রম অভিবাসন ব্যবস্থার সমস্যা চিহ্নিত করে টুকসার ঘোষণাপত্র প্রকাশ

টুকসার ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান
দেশে এখন
0

দেশের শ্রম অভিবাসন ব্যবস্থার উল্লেখযোগ্য সমস্যা, সুনির্দিষ্ট দাবি ও নীতিগত সুপারিশ তুলে ধরে ঘোষণাপত্র প্রকাশ করেছে ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স (টুকসা)। এতে নিরাপদ, ন্যায্য ও অধিকারভিত্তিক শ্রম অভিবাসনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

আজ (সোমবার, ১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণমাধ্যম ব্রিফিংয়ের এ ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ঘোষণাপত্রে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগ-সংক্রান্ত সিন্ডিকেট ও অনিয়ম; গুরুত্বপূর্ণ শ্রমবাজারে স্থবিরতা ও অনিশ্চয়তা, দ্বিপাক্ষিক শ্রম ব্যবস্থার সীমাবদ্ধতা, অভিবাসী কর্মীদের নির্যাতন, হয়রানি ও শোষণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এসময় বক্তারা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৯ লাখ ৬৯ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন। একই অর্থবছরে দেশে প্রায় ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অথচ এ শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো মূল্যায়ন নেই। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা বা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

জেআর