তিন বস্তির বহুতল ভবন নির্মাণে সহায়তায় আগ্রহী চীন: শাহে আলম

কথা বলেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দেশে এখন
0

গুলশান, কড়াইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীন সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ— চীন এতে আগ্রহী। তবে একসঙ্গে নয়, টাকা দেয়া হবে ধাপে ধাপে।’

আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগ করবে চীন। ২৫ টাকা ইউনিটে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।’

আরও পড়ুন:

এছাড়া অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি চীন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কও এগিয়ে নিতে চায় বলে জানান তিনি। তিনি বলেন, ‘সরকারের প্রকল্প উন্নয়নের সহযোগিতার পাশাপাশি বিএনপির সঙ্গেও সামনের দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীনের রাজনৈতিক দল।’

এসএইচ