পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধমন্ত্রী

আহমেদ আযম খান
দেশে এখন
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জিয়া পরিবারের তৃতীয় সদস্য জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘দেশকে শাসন নয়, সেবা দেয়ার দায়িত্ব পালন করছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘সরকার সঠিকভাবে দেশ পরিচালনা না করলে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জবাব দেবে।’

এ সময় ক্ষমতায় যাওয়ার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি।

এফএস