কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
0

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় স্বাগত জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণ পরিবর্তে অনুদান চাওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া ৫ প্রস্তাব এই সংকট থেকে উত্তরণে সহায়ক হবে।’

আগামী দুই একদিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সফরের বিস্তারিত জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এফএস