গ্রেপ্তারকৃতদের মধ্যে; রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, এসআরইউ ১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৩টি ককটেল, ৩টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৯২৫ টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





