এ মামলায় এজাহারনামীয় আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা হলেন; কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহবায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
আরও পড়ুন:
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছে, অগ্নিসংযোগ,নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় আটজনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এসময় এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। বাড়িটিতে গবাদিপশুর খামার রয়েছে।





