রমজানে ট্রাকসেলের উদ্যোগ টিসিবির; পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষও

টিসিবির লোগো
দেশে এখন
0

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, জনজীবনে স্বস্তি ফেরাতে এবং নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে রমজান মাসজুড়ে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। কার্ডধারীদের পাশাপাশি পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষও।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিসিবি চেয়ারম্যান বলেন, ‘গত বছর টিসিবির মাধ্যমে ৩০ লাখ মানুষকে সেবা দিলেও এ বছর সে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪০ লক্ষ মানুষকে সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। কার্ডধারীদের পাশাপাশি রমজানে সাধারণ মানুষও কিনতে পারবেন টিসিবির পণ্য।’

এসময় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, রমজান উপলক্ষে নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না। স্বাভাবিকভাবেই এলসি খোলা যাচ্ছে বলেও জানান তিনি।

এ দিন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন মো. মোস্তাকুর রহমান।

এসএইচ