২০২৭ বিশ্বকাপ বাছাইয়ে থাকছে না সুপার সিক্স পদ্ধতি

ট্রপি
এখন মাঠে
0

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স পর্ব। আগের তিন আসরের মতো ১০ দল নিয়ে দুই গ্রুপে হবে না এই পর্ব। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ১০ দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে।

দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। এরপর ফাইনাল। সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি। বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি খেলবে ১৪ দলের মূল বিশ্বকাপে।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দল সুযোগ পাবে সুপার সিরিজে। সেখান থেকে একটি দল পাবে মূল পর্বের টিকিট। এদিকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও থাকছে নতুন কাঠামো।

পুরুষদের ১৬ দলের বাছাইপর্ব থেকে মূল আসরে যাবে আট দল। আর মেয়েদের বিশ্বকাপে বাকি দুই জায়গার জন্য লড়বে ১০ দল। যেখানে সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে খেলবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ এই পরিবর্তন। ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।

এফএস