গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সেখানে উঠে আসে, আওয়ামী লীগ আমলে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
আরও পড়ুন:
পাচার হওয়া অর্থ ফেরানোর ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করতে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনসহ বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চপর্যায়ের দল। তারা দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেন।
পরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ঐকবদ্ধভাবে কাজ করবে বিএফআইইউ ও দুদক।’





