গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৭০ জন, ওয়ারী বিভাগ ৯১ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ২ টি অবিস্ফোরিত ককটেল, ৬ টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১ টি অটোরিকশা, ২৯ টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১ টি মোবাইলফোন ও নগদ ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল (মঙ্গলবার, ১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





