লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪

লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
বিদেশে এখন
দেশে এখন
0

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।​

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের দাবি, অনুষ্ঠানের শুরু থেকেই হলের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থকরা। একপর্যায়ে অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করা হয়।

জানা যায়, অনুষ্ঠান শেষ হওয়ার পর হলের পেছনের সড়কে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে সড়কে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মীরা বিদেশের মাটিতেও সহিংসতা চালিয়ে ভিন্নমত দমনের চেষ্টা করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এক সপ্তাহের সফর শেষে আগামী ২১ নভেম্বর নাহিদ ইসলামের দেশে ফেরার কথা রয়েছে।

এসএইচ