নিম্নতম মজুরির দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

পোশাক  শ্রমিক
দেশে এখন
0

রাজধানীর মিরপুরে- ১৩ নম্বরে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর ২০২৬) সকাল থেকে রাস্তায় নেমেছেন গার্মেন্টস শ্রমিকরা।

এর আগে গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১, ২, ১০ ও ১১ নম্বর এলাকায় কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং কয়েকজনকে আটক করে।

জেআর