অর্থনৈতিক ও প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-জার্মানি

জার্মান রাষ্ট্রদূত ড. রুদিগার লোটস
দেশে এখন
0

বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, শিল্প ও প্রযুক্তি খাতে সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুদিগার লোটস।

আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রুদিগার লোটস বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শিল্প ও প্রযুক্তি খাতে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়া জরুরি।’

আরও পড়ুন:

এসময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘জার্মানির মতো উন্নত অর্থনীতির জন্য এআই ঝুঁকির তুলনায় বেশি সুযোগ তৈরি করবে। তবে এ প্রযুক্তি মানুষের চিন্তাভাবনা, কাজের ধরন এবং পারস্পরিক যোগাযোগে বড় পরিবর্তন আনবে। একইসঙ্গে এআই খাতে বিনিয়োগের সুফল নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।’

এছাড়া বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার প্রেক্ষাপটে এ ধরনের আলোচনা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এসএস