বাঙালি নয়, রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
এখন জনপদে
দেশে এখন
0

রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নয়, বরং রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজির রায় মিয়ানমারকে অবশ্যই মেনে চলতে হবে। রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্বও মিয়ানমারের।’

তিনি বলেন, ‘আইসিজির রায় চূড়ান্ত। এর বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশটি ব্যর্থ হলে এর পরিণতি ভোগ করতে হবে।’

আরও পড়ুন:

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকটের বিষয়টি এরইমধ্যে ১৯০টি দেশের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।’

এসএস