মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিষয়ে আজ (শুক্রবার, ২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানাই। আইনগত, নৈতিক ও মানবিক—সব বিবেচনাতেই এই রায় গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি এই রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রতিকার পাওয়ার পথ তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পেট্রোল বোমা মেরে জয় বাংলা বলে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে। এই স্লোগান এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।’ সন্ত্রাসী তৎপরতা চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।





