আজ (শুক্রবার, ২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি জানান, ছাত্র থাকাকালীন ঢাকা কলেজে রাজনীতি নিষিদ্ধ থাকলেও গোপনে রাজনীতি করতেন তিনি। বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক অঙ্গনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।’
এসময় গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
এছাড়া ঢাকা কলেজের শিক্ষার মান ও শিক্ষার্থীদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে ঢাকা কলেজের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন অন্যান্য বক্তারা।





