আজ (বুধবার, ২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সন্ধানী ভবনে জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘কর্নিয়া প্রতিস্থাপনের জন্য কোনো সহায়তা প্রয়োজন হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় এগিয়ে আসবে। পাশাপাশি চক্ষুদান সম্পর্কিত সব বিষয়ে সহায়তা করবে সরকার।’
আরও পড়ুন:
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা বাড়ালে চক্ষুদান আন্দোলন আরও বেগবান হবে।’
কর্নিয়া প্রতিস্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় সব সহযোগিতা করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এসময় চক্ষুদান সংক্রান্ত সেবা নিয়ে সরকারের পাশাপাশি সন্ধানীকে এনজিও কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেয়ার আহ্বানও জানান তিনি।





