নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরাইল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তারা ৭ অক্টোবরের ট্র্যাজেডি কাটিয়ে উঠে আরও নিরাপদ ও বিশ্বের সঙ্গে একীভূত হতে পারে, অথবা বর্তমান পথে হেঁটে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে।
গত মাসের নির্বাচনে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কুশনারের এই মন্তব্যকে একটি আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের অন্যতম রূপকার কুশনার। গাজা পুনর্গঠন তদারকির এই সংস্থার নিরস্ত্রীকরণ রোডম্যাপে গত জুলাইয়ে হামাস সম্মত হলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তার দাবি, হামাস পুরোপুরি নিরস্ত্র হলেই কেবল ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার পশ্চিম গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার পরিচালকসহ সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।





