আজ (বুধবার, ২৪ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর রয়টার্স।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার প্রত্যর্পণের এ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।’
জয়সওয়াল বলেন, ‘ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’
তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি।


 and Taskira Tanin Son-320x167.webp)


