প্রাণিসম্পদের রপ্তানি, উৎপাদন বাড়ানো, প্রাণিজ আমিষ পূরণ এবং এ খাতের খামারিদের সচেতনতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য, টিকা উৎপাদন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ার লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে সক্ষম হলে স্বনির্ভর অর্থনীতি গড়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা প্রয়োজন।’
আরও পড়ুন:
সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসা সেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার। প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’
খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খামার সম্প্রসারণে খামারিদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাসও দেন সরকারপ্রধান।
তারেক রহমান বলেন, ‘পুষ্টির নিরাপত্তা ও মেধা সমৃদ্ধ জাতি গঠনে সরকার চেষ্টা করছে। মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।’
এসময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।৮





