আজ (রোববার, ২৯ নভেম্বর) ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেয়ায় কমিশন মনে করে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোও একমত।’
তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।’
এসময় সিইসি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সম্মিলিতভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ভোটের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনের প্রতিটি ধাপ যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’
এদিকে সংলাপের প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি জামায়াত, জাতীয় পার্টি, এলডিপি ও খেলাফত আন্দোলন।





