মানুষের তাড়া খেয়ে যারা চলে গেছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
দেশে এখন
0

মানুষের তাড়া খেয়ে যারা চলে গেছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ (রোববার, ২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় দলটি উন্মাদ হয়ে গেছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে হবে।

সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে বেশি উদ্যোগ হাতে নিয়েছিলেন শহিদ জিয়া।

এএম