জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেয়ার নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। আজ (রোববার, ২৯ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষ থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।