সকাল থেকে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুধু নিউ এইজ গ্রুপের সবগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় কয়েকজন শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মজুরি কমিশনের সিদ্ধান্তের পর আন্দোলন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কেউ কেউ।
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে এখনো সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





