গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি , সংসদ নির্বাচন
দেশে এখন
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও-এ ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।’

আরও পড়ুন:

এর আগে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

এসএস