জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা

জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা
রাজনীতি
1

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) দুপুর থেকেই সেই প্রস্তুতি চলছে। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিস্থলে পৌঁছে গেছেন।

আর কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসভবন থেকে বাবার কবর জিয়ারতের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়েছেন।

আরও পড়ুন:

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তারেক রহমান। সেখানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা।

বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান।

এসএস