সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ‘জটিলতা’, বৈঠকে ১১ দলীয় জোট

জামায়াত-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোট
রাজনীতি
0

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। এদিকে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে গণভোটের ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন।

কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংবিধানে নেই। তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরেও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।

এএইচ