আজ (শনিবার, ৭ মার্চ) জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।’
পাশাপাশি এ সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। তিনি লেখেন, ‘দুর্যোগপূর্ণ এ মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’





