আজ (বুধবার, ১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
জামায়াত আমির এসময় আরও বলেন, ‘আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা সরকারি দলকে বলবো, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।’
আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে ‘যথেষ্ট সুযোগ দেবেন’—এমন প্রত্যাশার কথাও জানান শফিকুর রহমান।
সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’





