গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ
রাজনীতি
0

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বক্তারা বলেন, অনতিবিলম্বে ৭০ শতাংশ জনগণের রায় মেনে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সরকার ক্ষমতায় আসার পর জনগণের সঙ্গে দ্বিচারি আচরণ করছে।

এছাড়া সরকার বর্তমান সংকট নিয়ে লুকোচুরি করছে বলেও অভিযোগ করেন তারা।

এসএইচ