১১ দলীয় জোট থেকে বেরিয়ে এলো খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো
রাজনীতি
1

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস। আজ (শনিবার, ২৫ জুলাই) কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে খেলাফত মজলিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মজলিসে শূরা অধিবেশনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১১ দলীয় ঐক্য ছিলো মূলত নির্বাচনি সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে দলটি অংশ নিলেও, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে।

বার্তায় খেলাফত মজলিস জানায়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তবে সংসদে খেলাফত মজলিসের এমপিরা বিরোধীদলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবেন বলেও জানায় দলটি।

এসএইচ