পলাতকদের সংবিধানে ফিরে আসার অধিকার নেই: রিজভী

রুহুল কবির রিজভী
রাজনীতি
0

মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড করে পলাতকদের সংবিধানে ফিরে আসার অধিকার দেয়নি বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ১১ নভেম্বর) বিএনপির পল্টন পার্টি অফিসে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘যতই ফিরে আসার চোরাগলি খুঁজুক না কেন, তাদেরকে এ দেশের মানুষ ফিরে আসতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের ফেরার যদি অদৃশ্য কোন হস্তক্ষেপ থাকে তবে তা আন্তর্জাতিক সমর্থন পাবে না। কৃত্রিম ভাবে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করছে অপশক্তি।’

টক শোতে দোসরদের কেউ কেউ উচ্চ কণ্ঠে কথা বলছে, কণ্ঠে বিশ্বাসী তবে ডাকাত বা সন্ত্রাসীদের উচ্চ কণ্ঠে বিশ্বাসী নই বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

জেআর