অগ্নিসন্ত্রাস করে জনগণের সমর্থন পাওয়া যায় না উল্লেখ করে অতীতের ভুলের জন্য আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আব্দুস সালাম।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। জনগণকে কষ্ট দিয়ে আবারও ভুল পথে হাঁটছে দলটি। জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের অগ্রযাত্রা থামানো যাবে না।’





