কয়েকটি ককটেল বিস্ফোরণ আর গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করা যাবে না: রিজভী

রাজশাহী
রহুল কবির রিজভী
এখন জনপদে
রাজনীতি
0

কয়েকটি ককটেল বিস্ফোরণ আর কয়েকটি গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবি ছাত্রদলের আয়োজনে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কখনোই একটি অন্যায্য শক্তি জনগণের সামনে টিকতে পারেনি। বর্তমান সরকার জনগণের পরিক্ষিত সরকার। দেশকে সঠিক গন্তব্যে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। গণতন্ত্রের যে পথচলা শুরু হয়েছে তা কয়েকটি ককটেল বিস্ফোরণ আর কয়েকটি গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করা যাবে না।’

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতির সততার কোনো জায়গায় থাকেনি। স্বাধীনতার চেতনা,মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন শেখ হাসিনা। তারা জনগণকে জনগণের অধিকার দিতে দেয়নি। রক্তপিপাসু স্বৈরাচার তখন পালিয়েছে কিন্তু তার রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। এখনও কোনো অনুশোচনা নেই।’

আরও পড়ুন:

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা করেন রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসএস