বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ নজরুল ইসলাম হিরু
অপরাধ
দেশে এখন
1

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

আজ (বৃহস্পতিবার, ১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এর এই সাবেক সাংসদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এফএস