অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনী আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা, প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে বলেও জানান তিনি।
সময় কর্মমালার উদ্বোধন করে সিইসি জানান এনআইডি কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় ইসি। সেবা পেতে হয়রানি হচ্ছে এই শব্দ যেন শুনতে না হয় বলেও কঠোর নির্দেশ দেন কর্মকর্তাদের।
সাধারণ মানুষ সেবা পেতে হয়রানি বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।





