আজ (শনিবার, ২১ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রক্ত দিয়ে লেখা জুলাই সনদ ছিল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মূলমন্ত্র। সরকার গণভোটের রায় মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’
তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। তারা সহিংসতা করে জনগণের সিম্প্যাথি আদায় করতে পারবে না।’





