কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শেষ হলো মোস্তাফিজের অধ্যায়

মোস্তাফিজুর রহমান
এখন মাঠে
0

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শেষ হলো মোস্তাফিজুর রহমানের অধ্যায়। নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কেকেআর।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্ক এবং দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন মহল থেকে তৈরি হয়েছিল চাপ ও সমালোচনা।

এদিকে, মুস্তাফিজের বদলি হিসেবে নতুন ক্রিকেটার নেওয়ার অনুমতি পেয়েছে কলকাতা। তবে রেকর্ড দামে দলে নিয়েও শেষ পর্যন্ত মুস্তাফিজকে খেলানোর সুযোগ না পাওয়ায় বড় ধাক্কাই খেল কেকেআর।

এফএস