প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ব্যাটে আশার আলো!

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

ব্যাটিংবান্ধব উইকেটে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিলো পাকিস্তান। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। যদিও প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশের চেয়ে এখনও তারা পিছিয়ে ২৩৪ রানে। তৃতীয় দিনে এখন নতুন বলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

আজ (শনিবার, ৯ মে) সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের রঙে রাঙিয়ে নিলো পাকিস্তান। নাহিদ রানা, ইবাদত, তাসকিনদের পেস তোপ সামলে ২২ গজে ছড়ি ঘুরিয়েছে পাক ব্যাটাররা। হাতে ৯ উইকেট রেখে মাত্র ২৩৪ রান পিছিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাটে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই পাক ওপেনার। অভিষিক্ত আজান আওয়াইস দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি। পাকিস্তানের শতরানে ওপেনিং জুটি ভাঙ্গে ৪৫ রানে মিরাজের বলে ইমাম উল হক সাজঘরে ফিরলে।

তবে ব্রেকথ্রুটা তেমন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলকে সঙ্গে নিয়ে পাকিস্তানের রানের চাকা আগানোর পাশাপাশির ব্যক্তিগত শতকের দিকে পা বাড়াচ্ছেন আজান। দিনশেষে আজান অপরাজিত আছেন ৮৫ রানে আর ফজল ক্রিজে আছেন ৩৭ রানে।

এর আগে, দিনের ২য় ওভারেই শাহিন শাহ আফ্রিদিকে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করেন লিটন কুমার দাস। তবে তার আউটের পরই ভাঙন ধরে টাইগার ব্যাটিং লাইনআপে।

আরও পড়ুন:

বাংলাদেশের সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা মুশফিকুর রহিমও থামেন ৭১ রান করে। এরপর ৩০ রানে ৪ উইকেট হারালে শঙ্কা জাগে ৪০০ পার না হওয়ার। তবে শেষ দিকে তাসকিন আহমেদের ২৮ রানের ছোট্ট ক্যামিওতে ৪১৩ রানের পুঁজি পায় টাইগাররা।

দ্বিতীয় দিনের শুরুতে পাক পেসার আব্বাস আর শাহীন আফ্রিদি মিলে টাইগার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেও, স্বাগতিক পেসাররা তেমন সুবিধা করতে পারেননি। ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশ দলের বোলিং লাইন আপের প্রায় সব অস্ত্রই বৃথা গেছে এ দিন। পাক শিবিরে একাধিক বাহাতি ব্যাটার থাকায়, শান্তর দলে নাঈম হাসানের মতো একজন ডান হাতি অফ ব্রেক স্পিনার মিস করেছেন অনেকে।

দিনের শেষভাগে সবুজ পিচ ভাঙতে শুরু করেছে কিছুটা। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন থেকেই উইকেটটা বোলারদের অনুকূলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া দিনের শুরুতে নতুন বলে বড় চ্যালেঞ্জ থাকবে টাইগার বোলারদের সামনে। ক্রিজে থিতু হয়ে পাকিস্তান লিড নিয়ে নিলে, এ টেস্টে ঘুরে দাঁড়ানো কষ্টকর হবে বাংলাদেশের জন্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এসএইচ