বিসিবি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিকতা শুরু, সন্তুষ্ট অ্যাডহক কমিটি

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু
ক্রিকেট
এখন মাঠে
0

নতুন নির্বাচনের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তফসিল অনুযায়ী প্রথমদিন খসড়া ভোটারদের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচনের কার্যক্রম শুরু করতে পারাকে সফলতা হিসেবে দেখছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু।

বছর না ঘুরতেই বিসিবিতে আবারও নির্বাচনের হাওয়া। তফসিল ঘোষণা করে প্রথমদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন। যেখানে ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে নাম জমা পড়েছে ১৮৪টি। ক্যাটাগরি ‘সি’ থেকে প্রথমবার কাউন্সিলর হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আছেন অ্যাডহক কমিটিতে থাকা সদস্যরাও।

আগের বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করার পরই জানানো হয়েছিলো, ৩ মাসের মধ্যেই পুনরায় নির্বাচন দেয়াই এ বোর্ডের প্রধান কাজ। কথা অনুযায়ী কাজ করেছে তামিম ইকবালের বোর্ড। তবে এতো অল্প সময়ে নির্বাচনের প্রক্রিয়া গুছাতে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে বোর্ডকে। এমনটাই জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু।

আরও পড়ুন

তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যে অ্যাডহক কমিটি গঠন করেছে। এটার একটি প্রধান উদ্দেশ্য হলো একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ সেটার দিকে আমরা যাচ্ছি। আমরা অলরেডি সবকিছু গুছিয়ে এনেছি নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য যতরকম পদক্ষেপ নেয়া দরকার আমরা তা নিচ্ছি। প্রথম পদক্ষেপ হিসেবে কাউন্সিলরদের নাম অলরেডি বিসিবিতে প্রেরণ করা হয়েছে।’

পূর্বের নির্বাচনে নাম প্রত্যাহার করে নেন বেশকিছু ক্লাবের কাউন্সিলর। তবে এবার তেমনটা হবে না বলে আশাবাদী এ বোর্ড কর্মকর্তা। জানিয়েছেন, নাম দেয়া কাউন্সিলরদের নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে।

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বলেন, ‘কাউন্সিলরদের নাম প্রেরণ করার ফলে এটাই প্রতীয়মান হয় আমরা নির্বাচনটা করতে চায় এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন করতে চাই। আমরা জানি যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি বোর্ডে থাকে তারা ভালো কিছু করতে পারবে।’

অ্যাডহক কমিটির নির্বাচন দেয়ার পাশাপাশি গঠনতন্ত্র সংশোধন করারও কথা ছিলো। ঠিক সময়ে নির্বাচন দেয়া অ্যাডহক কমিটির সফলতা হলেও গঠনতন্ত্র সংশোধনের সুপারিশকে পাশ কাটিয়ে গেছে বর্তমান কমিটি।

জেআর