সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নেমেছে টাইগাররা। তাইতো এ ম্যাচে জিতলেই ১ ম্যাচ হাতে রেখে সিরিজে জিতে যাবে বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে এ ম্যাচে একজন ব্যাটিং অলরাউন্ডারকে সরিয়ে তার জায়গায় একজন পেসারকে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। লিয়াম স্কটের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রাইলি মেরেডিথ।