দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু, আহত স্ত্রী

দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেটকার
বিদেশে এখন
0

সিরিয়ার রাজধানী দামেস্কে রহস্যজনক গাড়িবোমা বিস্ফোরণে এক ব্যক্তি ও তার কন্যা সন্তান নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে তার স্ত্রী। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী দামেস্কের জারামানায় এই বিস্ফোরণ ঘটে।

আবাসিক এলাকায় দুটি অ্যাপার্টমেন্ট ভবনের মাঝখানে পার্ক করা কিয়া রিও গাড়িতে বোমাটি আগে থেকে রাখা ছিলো বলে ধারণা করা হচ্ছে।

সিরিয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালানো আইএসআইএল-কে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে দামেস্ক। এলাকাটি ঘিরে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

জেআর