ফিটনেস মিললেও শঙ্কা কাটেনি; শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে বুমরাহ

ভারতের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও বাঁ হাঁটুতে অস্বস্তি পুরোপুরি না কাটায় বিসিসিআই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের মতে, ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুমরাহর পরিবর্তে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি দার দলে সুযোগ পেতে পারেন।

২৯ বছর বয়সী আকিব এখনো আন্তর্জাতিক অভিষেক না করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে ১৬২ উইকেট নিয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন।

এএইচ