সেঞ্চুরি এসেছে আব্দুল্লাহ শফিকের ব্যাটে আর বাবর আজম অপরাজিত আছেন ৮৬ রানে। দ্বিতীয় দিন শেষে পাকিস্থান পিছিয়ে আছে ৭৮ রানে। পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা সব উইকেট হারিয়ে ৩৪৪ রান করে।
দলের হয়ে সব্বোর্চ ৭৩ রান করেন জাস্টিন গ্রেভস। আর ৭০ রান আসে অধিনায়ক রস্টন চেজের ব্যাট থেকে। পাকিস্থানের হয়ে সব্বোর্চ ৪ উইকেট নেন স্পিনার সাজিদ খান, দু’টি করে উইকেট নিয়েছেন মোহাম্মাদ আলি, উবায়েদ শাহ, এবং আলি উসামা।
আরও পড়ুন:
পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি দলের মাত্র ৩৪ রানের মাথায় ইমাম উল হক আউট হলে উইকেটে আসেন আব্দুল্লাহ শফিক।
দলীয় ৯৮ রানে আজান আউয়াইজ ফিরে গেলে বাবর আজমকে নিয়ে জুটি বাধেন শফিক। দিন শেষে বাবর-শফিকের ১৬৮ রানের জুটিতে ভালো অবস্থায় থেকে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী পাকিস্তান।



 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)

