জোহানেসবার্গের ব্যাটিং সহায়ক উইকেট দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই হাসানের ধাক্কা, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানেই ফিরেন এইডেন মার্করাম।
শুরুর ধ্ক্কা সামলে ব্যাটিংয়ে হাল ধরেন জুবায়ের হামজা। তাকে সঙ্গ দেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা একারম্যান। দিনের দ্বিতীয় সেশনে দুই ব্যাটার ওভার প্রতি ৫ গড়ে তুলেন ১১১ রান। জুবায়ের হামজা দুই বছর পর দলে ফিরে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।
আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা দুই ব্যাটার রান তুলতে থাকেন ওয়ানডে স্ট্রাইলে। এরই মধ্যে দলীয় রান দুইশ ছোঁয়ার আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন প্রোটিয়া ওপেনার আকারম্যান।
আরও পড়ুন:
উপায় না পেয়ে অনিয়মিত বোলার মুমিনুলের হাতে বোল তুলে দেন শান্ত। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান খুব ভালো করেই দিয়েছেন এই পার্ট টাইমার। স্বাগতিকদের ২০২ রানের জুটি ভেঙে সেঞ্চুরির পথে থাকা হামজাকে ফেরান বাহাতি এই বোলার।
এরপর চালিয়ে খেলে খুব দ্রুতই দেড়শো পেরিয়েছেন একারম্যান। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি হাসান মাহমুদ। হুক সট খেলতে গিয়ে ১৫৭ রানে ফিরেছেন এই ওপেনার।
আর শেষ বিকেলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ব্রিটজকে ফিরিয়ে হাসান মাহমুদ শিকার করেছেন তার তৃতীয় উইকেট। তবে অধিনায়ক বাভুমা আর রিকেল্টনে অপারাজিত জুটিতে স্বস্তিদায়ক অবস্থায় থেকে দ্বিতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা।
এর আগে, দিনের শুরুতে নিজের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। গড়েছেন রেকর্ড বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার হিসেবে মুশফিকের সাত সেঞ্চুরি ছাপিয়ে এলকেডির এখন সবার উপরে।
লিটন ১২০ রান করে ফিরলেও হাসান-তাসকিনদের ক্যামিওতে বাংলাদেশ ৪০০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় প্রোটিয়াদের সামনে।





