আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া
ফুটবল
এখন মাঠে
0

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার দেশত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির আদালত। এর পাশাপাশি কর ফাঁকির মামলায় সাক্ষ্য দিতে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, এএফএ সভাপতি তাপিয়াকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির কর সংস্থা এআরসিএ তার বিরুদ্ধে কর ফাঁকির পাশাপাশি সামাজিক নিরাপত্তা তহবিলের অবৈধ ব্যবহারের অভিযোগ করেছে।

তদন্তাধীন ঘটনার গুরুত্বের কারণে তাপিয়ার পাশাপাশি এএফএ’র অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:

এর পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন খেলোয়াড় ও কর্মচারীদের পেনশনের অর্থ ঠিকভাবে জমা দিয়েছে কি না এবং কর সঠিকভাবে পরিশোধ করেছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন পুলিশ এএফএ’র সদর দপ্তরে অভিযান চালায়। তখন থেকেই নানা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।

এসএইচ