আগের ম্যাচে হারের পর সেল্টা ভিগোর বিপক্ষে ১১ মিনিটেই অরেলিন চুয়ামেনির গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে ২৫ মিনিটেই গোল ফিরিয়ে দেয় সেল্টা। বোর্হা ইগলেসিয়াস সমতা আনেন ম্যাচে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রমাগত আক্রমণ করেও সুফল পায়নি রিয়াল মাদ্রিদ। একের পর এক লক্ষ্যভ্রষ্ট শট হতাশ করেছে তাদের।
আরও পড়ুন:
অবশ্য ম্যাচের অন্তিম সময়ে মাদ্রিদিস্তাদের চিন্তামুক্ত করেন ফেদে ভালভার্দে। তার গোলের সুবাদে ২-১ গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে এনেছে রিয়াল। যদিও আজকের ম্যাচে বার্সা জয় পেলেই পয়েন্ট ব্যবধান হবে ৪।





